বাংলাদেশের খবর

আপডেট : ২৭ August ২০২০

সিরাজগঞ্জে ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার


সিরাজগঞ্জ শহরে ২০০ পিস ইয়াবসহ এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা। 

গ্রেপ্তার মাহবুবুর রহমান (৪৮) সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সদস্য ও ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং জেসি রোড ধানবান্দি মহল্লার মৃত আলী আকবর মিয়ার ছেলে। 

বৃহস্পতিবার সকালে র‌্যাব-১২ সদর কোম্পানীর কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দুপুর আড়াইটার দিকে র‌্যাবের একটি টিম সিরাজগঞ্জ শহরের মৌসুমী সিনেমা হলের পাশে মাছিমপুর উত্তরপাড়ায় অবস্থিত আবুল হোসেনের বাড়ির পিছনে ইয়াবা কেনাবেচা করার সময় মাহবুবুর রহমানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা, ২টি মোবাইল, ২টি সিম এবং নগদ এক হাজার উদ্ধার করা হয়। আসামিকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১