আপডেট : ২৮ August ২০২০
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক নারীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১১ টার দিকে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের খরণদ্বীপ ১ নম্বর ওয়ার্ড মজিদ বলীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মারা যাওয়া শামসুন নাহার (৪৫) স্থানীয় শামসুল আলমের স্ত্রী। তিনি ২ ছেলে ও ২ মেয়ের মা। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম জানান, রান্নাঘরে বিদ্যুৎস্পৃষ্ট হন শামসুন নাহার। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে চট্টগ্রাম নগরীর হালিশহর থানার বি ব্লক মসজিদ মার্কেট এলাকায় আগুনে দুইটি দোকান পুড়ে গেছে। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে পুড়ে যায় দুইটি মুদি দোকান। এতে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১