আপডেট : ৩১ August ২০২০
নেত্রকোনার দুর্গাপুরে ভাঙ্গারির দোকানে বিস্ফোরণে অটোরিকশার কারিগর সবুজ মিয়া (৩৮) নামে একজন নিহত হয়েছে । এ সময় গুরুতর আহত দোকানের মালিক কাঞ্চন মিয়ার ছেলে নাহিদ মিয়া (১৮) কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে । রোববার দিবাগত দিকে পৌরসভার শিবগঞ্জ বাজারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কি কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা বলতে পারছে না ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা। তবে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন দোকানে অটোরিকশার পুরনো অনেক ব্যাটারি মজুদ রাখার কারণে ঘটতে পারে। বিস্ফোরণে নিহত সবুজ উপজেলার কাকড়াকান্দা গ্রামের মৃত আয়াত আলীর পুত্র । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত গভীর হওয়ায় বাজারে সকল দোকানপাট বন্ধ হলেও ভাঙ্গারির ওই দোকানে কাজ করছিলেন সবুজ ও নাহিদ মিয়া । হঠাৎ ওই দোকান থেকে বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। বিস্ফোরণে দোকানের শাটার ছিটকে রাস্তায় পড়ে যায়। স্থানীয়রা শব্দের উৎস ধরেই ছোটাছুটি করে বাজারে এসে দেখে ভাঙ্গারীর দোকান থেকে ধোঁয়া বের হচ্ছে । এ সময় স্থানীয় কয়েকজন দোকানের ভেতরে ঢুকে সবুজ মিয়ার বিকৃত মৃতদেহ দেখতে পায়। কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি শাহ্ নুর এ আলম জানান, যেখানে বিস্ফোরণটি হয়েছে এটি একটি ভাঙ্গারির দোকান। এখানে অটোর ব্যাটারিসহ বিভিন্ন প্রকার জিনিসপত্র ছিল। তবে এখনো বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যায়নি। ঘটনাস্থলসহ আশপাশের এলাকা আমাদের আওতায় রয়েছে। আমরা ইতোমধ্যে এক্সপার্টদের খবর দিয়েছে তারা এসে ঘটনার প্রকৃত কারণ বের করলে জানাতে পারবো আমরা কি কারণে এমনটা হয়েছে।
সেই সাথে পাশেই অচেতন অবস্থায় নাহিদকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১