আপডেট : ৩১ August ২০২০
গাজীপুরের শ্রীপুরে পৌরসভার ময়লা ডাম্পিংয়ের (ভাগার) পাশ থেকে এক শিশুর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। পুলিশ কঙ্কাল দেখে ধারনা করছে শিশুটির বয়স ১২/১৩ বছর হতে পারে। এক রাখাল গরুর ঘাস কাটতে গিয়ে ময়লা ভাগারের পাশে পড়ে থাকা কঙ্কাল দেখতে পান। পরে পরিছন্নতা কর্মীরা বিষয়টি সবাইকে জানালে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ কঙ্কাল উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এদিকে এমন খবর পেয়ে স্থানীয় এক পরিবার দাবি করে এ কঙ্কাল তাঁদের নিখোঁজ হওয়া ছেলের। এ মাসের শুরু দিকে ওই শিশু নিখোঁজ হন বলে পরিবার জানান। তবে পুলিশ বলছে ডিএনএ পরীক্ষার পরই নিহতের পরিচয় নিশ্চিত করা যাবে। আজ দুপুরে গড়গড়িয়া মাস্টার বাড়ির ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে ওই শিশুর কঙ্কালটি উদ্ধার করা হয়েছে। দাবি করা পরিবার বলছে উদ্ধার হওয়া কঙ্কালটি তাঁদের হারিয়ে যাওয়া ছেলে সোহানের। তার বয়স ১৩ বছর। হারিয়ে যাওয়ার পরেই তারা থানায় নিখোঁজের বিষয়টি জানিয়ে সাধারন ডায়েরি (জিডি) করেছিলেন। সে মাস্টার বাড়ি এলাকার আব্বাস আলীর ছোট ছেলে। প্রত্যক্ষদশীরা জানান, সকালে এক রাখাল ঘাস কাটতে ময়লা ভাগাড়ের নিচে নামে। ঘাস কাটার সময় সে দুর্গন্ধ পায়। পরে একটু এগিয়ে মানুষের কঙ্কাল দেখতে পায়। এ সময় পরিছন্নতা কর্মীদের বিষয়টি জানালে তারা পুলিশে খবর দেয়। দুপুর পুলিশ কঙ্কালটি উদ্ধার করেছে। নিহত শিশুর বাবা আব্বাস আলী দাবি করে বলেন, নিখোঁজের দিন তার ছেলে তা০র (বাবার) জুতা পড়ে বাড়ি থেকে বের হয়। কঙ্কালের পাশে সে জুতাও পড়েছিল। পড়ে থাকা জামা কাপড়ও মিলেছে। প্রতিবেশীরা জানান, চলতি মাসের ৬ তারিখে নিখোঁজ হন শিশু সোহান। পরে অনেক খোঁজাখুঁজ করেও না পেয়ে থানায় নিখোঁজের বিষয়টি জানিয় সাধারন ডাইরি ( জিডি) করেন।তারা তিন ভাই। নিখোঁজ সোহান ছিল সবার ছোট। শ্রীপুর মডেল থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, খবর পেয়ে কঙ্কালটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে একটি পরিবার দাবি করছে উদ্ধার হওয়া কঙ্কালটি তাদের নিখোঁজ থাকা শিশুর। ডিএনএ পরীক্ষার পর কঙ্কালটির পরিচয় নিশ্চিত করা যাবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১