বাংলাদেশের খবর

আপডেট : ০১ September ২০২০

কালুখালীতে রাজস্ব বাজেটের আওতায় মাছের পোনা অবমুক্তকরণ


মঙ্গলবার রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা মৎস্য দপ্তর এর উদ্যোগে উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ ছাড়ার মাধ্যমে পোনা অবমুক্তকরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

২০২০-২১ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় এ পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো), কালুখালী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শেখ নুরুল আলম, রাজবাড়ী সদরের সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো: রোকনুজ্জামান, সহকারী মৎস্য অফিসার শাহ মোঃ শাহরিয়ার জামান সাবু, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অন্যান্যরা।

সরকারি খাস জলাশয়, প্লাবনভূমি, প্রাতিষ্ঠানিক পুকুরসহ মোট ১৪ টি জলাশয়ে ৪০০ কেজি কার্প জাতীয় মাছের পোনা ( রুই ৩০%, কাতলা ৪০% ও মৃগেল ৩০%) অবমুক্ত করা হয়। এর ফলে কালুখালীতে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় আমিষের চাহিদা পূরণে করোনা মোকাবেলায় বিশেষ ভূমিকা রাখবে।

উল্লেখ্য কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, কোভিড ১৯ এ আক্রান্ত হয়ে হোম আইসোলশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তিনি সকলের কাছে রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১