বাংলাদেশের খবর

আপডেট : ০৫ September ২০২০

গোপালগঞ্জে বিডি ক্লিনের ৩য় সদস্য সম্মেলন অনুষ্ঠিত


গোপালগঞ্জে সামাজিক সংগঠন বিডি ক্লিন গোপালগঞ্জ জেলা শাখার ৩য় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিডি ক্লিন গোপালগঞ্জ জেলা শাখা ও সম্মেলনের আয়োজন করে।
শনিবার সকালে মৎস্য ডিপ্লোমা ইনিষ্টিটিউটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সদস্য সম্মেলনে সরকারী বঙ্গবন্ধু কলেজের প্রভাষক সুজিৎ কুমার দে, বিডি ক্লিনের উপদেষ্টা মোল্যা রনি হোসেন কালু, জেলা সমন্বয়ক সুজন কুমার দাশ বক্তব্য রাখেন।

এ সম্মেলনে সদর উপজেলা সমন্বয়ক তানভীর ইসলাম নাহিদ, কাশিয়ানী উপজেলা সমন্বয়ক প্রসিদ কুমার দাশ ও বশেমুরবিপ্রবি সমন্বয়ক ম. মহি মিয়াসহ জেলার ৫ উপজেলার সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সম্মলেন আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সম্মেলন শেষে বিডি ক্লিনের সদস্যদের শপথ বাক্য পাঠ করানোর পাশাপশি করোনাকালীন সময়ে মাঠ পর্যায়ে অবদান রাখায় বিডি ক্লিনের ১৭জন সদস্যদকে পুরস্কৃত করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১