বাংলাদেশের খবর

আপডেট : ০৫ September ২০২০

ভূঞাপুরে জলাশয়ে  মাছের পোনা অবমুক্তকরণ করলেন সাংসদ ছোট মনির


টাঙ্গাইলের ভূঞাপুরে অভ্যন্তরীণ জলাভূমি, বন্যায় প্লাবিত ধানক্ষেত, প্লাবন ভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য টাঙ্গাইল-২ আসনের স্থানীয়  সাংসদ তানভীর হাসান ছোট মনির। 

শনিবার দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে নিকলা বিলে এক'শ  কেজি মাছের পোনা অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এ্যাড. উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন,  উপজেলা মৎস্য কর্মকর্তা ড. হাফিজুর রহমানসহ স্থানীয় নেতারা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১