আপডেট : ০৬ September ২০২০
কুমিল্লার চৌদ্দগ্রামে ছয় কেজি ভারতীয় গাঁজাসহ জুলহাস মোল্লা (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত জুলহাস বাগেরহাট সদর উপজেলার কালিয়া গ্রামের ফরহাদ মোল্লার ছেলে। আজ রোববার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার এসআই আরিফ হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার উপজেলার উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর এলাকায় মিয়াবাজার-কাশিনগর সড়কের লাল মিয়া মার্কেটের সামনে অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী জুলহাস মোল্লাকে আটক করে। পরে জুলহাসের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১