বাংলাদেশের খবর

আপডেট : ০৭ September ২০২০

ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী মনু, নওগাঁ-৬ এ হেলাল


জাতীয় সংসদের ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। ঢাকা-৫ আসনে মনোনয়ন পেয়েছেন কাজী মনিরুল ইসলাম মনু। আর নওগাঁ ৬-এ মনোনয়ন পেয়েছেন মো. আনোয়ার হোসেন হেলাল।

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে সংবাদ সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই প্রার্থীর নাম ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঢাকা-৫ আসনে মনোনয়ন প্রাপ্ত কাজী মনিরুল ইসলাম মনু রাজধানীর যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি। তিনি যাত্রাবাড়ীর ঐতিহ্যবাহী কাজী পরিবারে ১৯৫২ সালে জন্মগ্রহণ করেন। ১৯৬৯ সালে জগন্নাথ কলেজে ছাত্র সংসদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হন।

অন্যদিকে নওগাঁ ৬-এ মনোনয়ন পাওয়া আনোয়ার হোসেন হেলাল নওগাঁর রানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে আগামী ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবার কথা রয়েছে।

উল্লেখ্য, গেলো ৬ মে সরকারদলীয় এমপি হাবিবুর রহমান মোল্লা মৃত্যুবরণ করায় ঢাকা-৫ আসন এবং ইসরাফিল আলম করোনা আক্রান্ত হয়ে গেলো ২৭ জুলাই মৃত্যুবরণ করলে নওগাঁ-৬ আসন শূন্য হয়। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১