আপডেট : ১০ September ২০২০
পাবনার সাঁথিয়ায় বজ্রপাতে মাসুদ নামে এক যুবক নিহত হয়েছে। নিহত ব্যাক্তি উপজেলার ধোপাদহ ইউনিয়নের রুদ্রগাতী গ্রামের মৃত রিফাত প্রামানিকের ছেলে। বৃহস্পতিবার ভোর রাতে এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে মাসুদ(২৭) বাড়ির পাশে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হয়। কৃষিকাজ করে কোনমতে সে সংসার চালাতো। মৃত্যুকালে তিনি স্ত্রী,চার সন্তান ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সদ্য করোনামুক্ত সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম জামাল আহমেদ বলেন, বজ্রপাতে নিহত মাসুদের ব্যাপারে খোঁজখবর নিয়েছি। দুয়েকদিনের মধ্যেই তার পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা প্রদান করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১