আপডেট : ১৩ September ২০২০
বলিউডের সবচেয়ে বড় বাজেটের সিনেমা হতে যাচ্ছে সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার থ্রি’। এই সিনেমার জন্য সালমান খান নিজের পারিশ্রমিক হিসেবে দাবি করেছেন ১০০ কোটি রূপি। শুধু তাই নয়, সিনেমার লাভ থেকেও একটা অংশ পাবেন বলিউডের ভাইজানখ্যাত এই অভিনেতা। এর আগে ‘এক থা টাইগার’ ছবি দিয়ে দর্শক মাতিয়েছিলেন সালমান-ক্যাটরিনা জুটি। সেই সাফল্যের পর নির্মিত হয়েছিল ‘টাইগার জিন্দা হ্যায়’। সেই ছবিও বক্স অফিসে তুমুল সাড়া ফেলেছিল। তারই ধারাবাহিকতায় এবার আসছে টাইগার সিরিজের তৃতীয় কিস্তি ‘টাইগার থ্রি’। ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, ‘টাইগার থ্রি’ ইতিহাস তৈরি করতে চলেছে। এই সিনেমা তৈরি করতে ৩৫০ কোটি রূপি খরচ হবে। যার মধ্যে সিনেমা তৈরিতে খরচ হবে ২০০-২২৫ কোটি। যে কোনো হিন্দি সিনেমা তৈরিতে এই বিপুল খরচ প্রথমবার। প্রমোশন প্রচারসহ বিভিন্ন কাজে খরচ হবে ২০-২৫ কোটি। সালমান পারিশ্রমিক নেবেন ১০০ কোটি। সিরিজের দ্বিতীয় কিস্তি ‘টাইগার জিন্দা হ্যায়’ ভারতে আয় করে ৩৩৯ কোটি রূপির বেশি। পরের কিস্তিতে ৪০০ কোটির ঘর পার করতে চান নির্মাতারা। তাই আয়োজনে কোনো কমতি রাখতে চান না তারা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১