আপডেট : ১৫ September ২০২০
নওগাঁর আত্রাইয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে শাক সবজির বীজ বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৪৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে শাক সবজীর বীজ তুলেদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছানাউল ইসলাম। এ সময় সহকারী কমিশনার (ভূমি) আরিফ মুর্শেদ মিশু, কৃষি অফিসার কেএম কাওছার হোসেন, আত্রাই প্রেসক্লাব সভাপতি রুহুল আমীন, উপ-সহকারী কৃষি দীজেন কুমার সরকার, কাউছার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। জানাযায়, খরিপ ২/২০২০-২১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রণোদনা কর্মসূচীর বিনামূল্যে স্বল্প ও মধ্যম মেয়াদির আওতায় শাক সবজি হিসেবে লালশাক, ডাঁটা, মুলা, পুঁই, পালং, শসা, লাউ, মিস্টি কুমরা, করলা, মরিচ, বরবটি, শিম ও কলমী শাক বীজ বিতরণ করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১