আপডেট : ১৫ September ২০২০
ঈশ্বরদী উপজেলা পরিষদে মঙ্গলবার অনুষ্ঠিত আইন শৃংখলা কমিটির সভায় পাবনা-৪ আসনের আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য উপনির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে হবে বলে নির্বাচন কমিশনেরর পক্ষ থেকে জানানো হয়েছে। সভায় নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং অফিসার জাহাঙ্গির হোসেন জানান, এই নির্বাচনে ভোটের আগের দিন নয়, এবারে ভোটের দিন সকাল ৮টার মধ্যে কেন্দ্রে ব্যালট সরবরাহ করা হবে। সরকার এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য চ্যালেঞ্জ গ্রহণ করেছে। নির্বাচনে আচরণ বিধি যাতে কোনো প্রার্থী লংঘন না করে এজন্য কঠোর ব্যবস্থা গ্রহন করা হয়েছে। গত সোমবার থেকে মাঠে সার্বক্ষণিকভাবে ১৮ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন শুরু করছেন। আগামী ২৪ তারিখ থেকে আরো ১৮ ম্যাজিস্ট্রেট মাঠে নামবেন। উপজেলা নির্বাহী অফিসার ইমরুল কায়েস সভায় সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আবদুস সালাম খান। বক্তব্য রাখেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, থানার অফিসার ইনচার্জ সেখ নাসীর উদ্দিন, লক্ষীকুন্ডা ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান শরীফ, মুলাডুলির চেয়ারম্যান সেলিম মালিথা, সাহাপুরের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন ফকির প্রমূখ। সভায় উপনির্বাচন ছাড়াও আইন শৃংখলা পরিস্থিতি, ১৪ সেপ্টেম্বরে আওয়ামী লীগ কার্যালয়ে সহিংসতার ঘটনা, মাদক, বালুমহল, রূপপুর প্রকল্পে কর্মসংস্থানে দোভাষীদের অনৈতিক কর্মকান্ড এবং রূপপুরের কৃষকদের ফসলের ক্ষতিপূরণের টাকা প্রদানের বিষয় নিয়ে আলোচনা করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১