আপডেট : ১৫ September ২০২০
ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ার পর ময়মনসিংহের ভালুকা উপজেলার বিভিন্ন বাজারে পেঁয়াজ ও নিত্যপ্রয়োজনী সামগ্রির দাম স্থিতিশীল রাখার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোমেন শর্মা উপজেলার বিভিন্ন বাজারে পাইকারী ও খুচরা দোকানে ঝটিকা অভিযান চালিয়েছেন। আজ মঙ্গলবার এ অভিযান চালান তিনি। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই দোকানিকে জরিমানা করেন। দোকানে মূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোমেন শর্মা এ সময় সিডস্টোর বাজারের দুই দোকানদার বোরহান উদ্দিন (২২) ও মোস্তাফা কামালকে (২৪) ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রোমেন শর্মা বলেন, “নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ন্ত্রণ রাখতে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অব্যাহত থাকবে”।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১