বাংলাদেশের খবর

আপডেট : ১৫ September ২০২০

মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান


শ্রীমঙ্গল প্রতিনিধি

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে মৌলভীবাজার  জেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে সাতটি মামলায় ২০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে। 

জেলা প্রশাসন সুত্র জানায়,  নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য তদারকি করতে আজ মঙ্গলবার  মৌলভীবাজার সদর উপজেলার  পশ্চিমবাজার এলাকায় মৌলভীবাজার  জেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

এ সময় পেঁয়াজ ও চালের বাজারমূল্য যাচাই করা হয় এবং মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, ক্রয় ও বিক্রয় রশিদের কপি যথাযথভাবে সংরক্ষণ না করা, পণ্য বিক্রিতে অতিরিক্ত লাভ করা ইত্যাদি অপরাধে কৃষি বিপণন আইন ২০১৮ এর আওতায় মোট সাতটি মামলায় ২০ হাজার ৫০০ টাকা  অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১