আপডেট : ১৭ September ২০২০
কক্সবাজার সরকারি কলেজের সামনে থেকে ৮০ হাজার পিস ইয়াবা এবং ২৭ লাখ ৭ হাজার টাকাসহ দুই জনকে আটক করেছে র্যাব। বুধবার রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ছলিম উল্লাহর ছেলে মো. শরীফ এবং এবং ২ নং রোহিঙ্গা ক্যাম্প এবং ব্লাকের মৃত কলিম উল্লাহর ছেলে নাজমূল হুদা। র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে র্যাব সরকারি কলেজের সামনে তল্লাশি চৌকি বসায়। ইয়াবা পাচারকারীরা মোটর সাইকেল করে সেখানে আসলে র্যাবকে দেখে পালানোর চেষ্টা করে পরে তাদের আটক করে ৮০ হাজার পিস ইয়াবা এবং নগন ২৭ লাখ ৭ হাজার টাকা উদ্ধার করা হয়। জব্ধ করা ইয়াবার মূল্য প্রায় ৪ কোটি টাকা বলে জানা গেছে। আটক মাদক পাচারকারীদের সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মো. শেখ সাদী।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১