বাংলাদেশের খবর

আপডেট : ১৮ September ২০২০

গাইবান্ধার সাঘাটায় ধর্ষণ মামলায় ৯ বছরের শিশু গ্রেপ্তার!


গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে ৫ বছরের শিশুকে ধর্ষণের মামলায় ৯ বছরের এক শিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত শিশুটি স্থানীয় এক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ৯ বছরের শিশুটি গত শনিবার পাশের বাড়ির ৫ বছরের এক শিশুকে জোড় করে একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এ সময় নির্যাতনের শিকার শিশুটির চিৎকারে ওই শিশুটি পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার সাক্ষী সাত বছর বয়সী দুই শিশু। ঘটনার পাঁচদিন পর বৃহস্পতিবার নির্যাতনের শিকার শিশুটির বাবা বাদী হয়ে সাঘাটা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

অভিযুক্ত শিশুটির বাবা বলেন, পারিবারিকভাবে আমাদের হেনস্তা করতে মামলাটি করা হয়েছে। আমার ছেলে একটি শিশু মেয়েকে জোর করে ধর্ষণ করার উপযুক্ত বয়সে এখনও পৌঁছায়নি। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১