বাংলাদেশের খবর

আপডেট : ১৮ September ২০২০

মাগুরায় দুই বাসের সংঘর্ষে নিহত ৪, আহত ২০


মাগুরা-যশোর মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহ হয়েছে। এতে ২০ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার মঘিরডাল নামক স্থানে এ ঘটনা ঘটেছে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন জানান, যাত্রীবাহী সোহাগ পরিবহনের কোচ খুলনা থেকে ঢাকা যাওয়ার পথে চাকলাদার পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষে চাকলাদার পরিবহন রাস্তার পাশের খাদে পানির মধ্যে পড়ে যায়। একই সময় সোহাগ পরিবহনের সামনে থাকা মাইক্রোবাসের সাথে দ্বিতীয় সংঘর্ষ হয়।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয় জনগণ হতাহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১