আপডেট : ১৯ September ২০২০
মুন্সীগঞ্জে ৮ কেজি গাঁজা সহ আমিনুল ইসলাম বাবুল মুন্সী ৬১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাতে সদর উপজেলার মিরকাদিম বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাবুল সদর উপজেলার মুক্তারপুরে মৃত আব্দুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে দুটি মাদক মামলা চলমান রয়েছে বলে জানিয়েছে সদর থানা পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আনিচুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিরকাদিম এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ৮কেজি গাজা উদ্ধার করা হয়। এছাড়াও মাদক ব্যবসায় ব্যবহৃত নগদ ৩০হাজার টাকা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজ করে কোর্টে প্রেরণ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১