বাংলাদেশের খবর

আপডেট : ২০ September ২০২০

৯৯৯ নম্বরে ফোন দিয়ে গণপিটুনি থেকে রক্ষা পেল চোর


দাগনভূঞায় ৯৯৯ নম্বরে ফোন দিয়ে গণপিটুনি থেকে রক্ষা পেলেন এক চোর। তার নাম মো. শরীফ (৩৫)। শুক্রবার রাতে উপজেলার বারাহীগুনী গ্রামের চিশতীয়া দরবার শরীফে এ ঘটনা ঘটে। 

মো. শরীফ পরশুরাম উপজেলার জংঙ্গলঘোনা গ্রামের মজুমদার বাড়ির আমির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে শরীফ উপজেলার জায়লস্কর ইউনিয়নের বারাহীগুনী গ্রামের চিশতীয়া দরবার শরীফের ভেতরে প্রবেশ করে। এ সময় সিসি ক্যামেরায় বিষয়টি দেখে ফেলেন দরবার শরীফের তদারককারী মো. ফরহাদ। তিনি মোবাইলে স্থানীয়দের বিষয়টি জানান। এরপর স্থানীয় লোকজন এসে দরবার শরীফ ঘেরাও করে। বিপদ আঁচ করতে পেরে শরীফ ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশি সহায়তা চান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরবার শরীফ থেকে তাকে আটক করে। 

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে চিশতীয়া দরবার শরীফে চুরি করতে গিয়ে ধরা পড়ে যান শরীফ। এ সময় তিনি গণপিটুনির ভয়ে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশি সহায়তা চেয়ে রক্ষা পান। এ ঘটনায় দরবার শরীফের তদারককারী মো. ফরহাদ বাদী হয়ে শরীফকে আসামি করে থানায় মামলা করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১