আপডেট : ২০ September ২০২০
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল শনিবার বিকেলে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী দুজন আহত হয়েছেন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে সন্ধ্যা ৭টায় ইয়াসমিন আক্তার(৪০) নামে এক গৃহবধূ নিহত ও তার স্বামী কহিনুর ইসলাম(৫০) আহত হয়েছেন। তারা মোটর সাইকেলে বাড়ী ফিরছিলেন। নিহত গৃহবধু কালিয়াকৈর পৌরসভার পূর্ব চান্দরা এলাকার কহিনুর ইসলামের স্ত্রী। জানা যায়, শনিবার বিকেলে স্বামী স্ত্রী দুজনে একটি মোটর সাইকেলযোগে উপজেলার শ্রীফলতলী গ্রামের শ্বশুরবাড়ী থেকে চান্দরা বাড়ী যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড মোড়ে উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাস তাদের মোটর সাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই কহিনুর ইসলামের স্ত্রী গৃহবধূ ইয়াসমিন আক্তার নিহত হন। স্বামী কহিনুর ইসলামকে তার উন্নত চিকিৎসার জন্য সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সড়ক দুর্ঘটনায় আহত কহিনুর ইসলামের ছোট ভাই কালিয়াকৈর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় ভাইয়ের স্ত্রী নিহত হয়েছেন, বড় ভাই আহত হয়েছেন। মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা পুলিশের ওসি মোঃ মোজাফ্ফর হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় নিহত গৃহবধুর লাশ স্বজনদের আবেদনের প্রেক্ষিতে তাদের পরিবারের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১