আপডেট : ২১ September ২০২০
নওগাঁর আত্রাইয়ে সাপের কামড়ে আব্দুর রশিদ(৩০) নামে মোয়াজ্জেমের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর রাতে উপজেলার দীঘা গ্রামে ঘটনাটি ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, দীঘা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আব্দুর রশিদ ভোর রাতে মসজিদে আযান দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথের মাঝে কিছুর আঘাত লাগার মতো এবং একটু পরে রক্ত বের হয়ে জ্বলতে শুরু করে। অতোটা গুরুত্ব না দিয়ে অযু সেরে আজান শেষে নামাজের সময় তার শারীরিক যন্ত্রনা বেড়ে গেলে বিষয়টি নামাজিদের বলেন। তৎখনাত তাকে উপজেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসা শুরু কালে তার মৃত্যু হয়। আত্রাই থানা ওসি বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। অন্যকোন বিষয় আছে কি না তদন্ত করে দেখা হচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১