বাংলাদেশের খবর

আপডেট : ২১ September ২০২০

বগুড়ায় রেলওয়ের কয়েক কোটি টাকার ভূসম্পত্তি উদ্ধার


রেলওয়ের ভুসম্পত্তি বিভাগ সোমবার শহরের স্টেশন রোড এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে বেদখলে থাকা কয়েক কোটি টাকা মূল্যের প্রায় পৌনে এক বিঘা জায়গা উদ্ধার করে বেদখল মুক্ত করেছে। রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ লালমনিরহাট, জানায় ওই জায়গা প্রায় এক যুগ ধরে বেদখলে ছিল।

রেলওয়ের বিভাগীয় ভু-সম্পত্তি কর্মকর্তা পুর্নেন্দু দেব জানান, ওই জায়গাটি এমএস কুদ্দুস নামে এক ব্যক্তি রেলওয়ের কাছ থেকে লাইসেন্স নিয়েছিল। ২০০৮ সালে সেই লাইসেন্স বাতিল করে রেলওয়ে। এর প্রেক্ষিতে দায়ের হওয়া মামলা নিস্পত্তি হওয়ায় রেলওয়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে বলে বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা জানিয়েছেন।

স্টেশন রোড লাগোয়া এই জমির পরিমাণ ১০ হাজার স্কায়ার ফুট। অভিযানে বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজনসহ রেলওয়ে পুলিশ ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১