বাংলাদেশের খবর

আপডেট : ২১ September ২০২০

বঙ্গবন্ধুর সমাধিতে বিসিএসআইআর চেয়ারম্যানের শ্রদ্ধা


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) চেয়ারম্যান প্রফেসর ড. আফতাব আলী শেখ।

আজ সোমবার বেলা ১২টায়  তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালের ১৫ আগস্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এ সময় বিসিএসআইআর সদস্য সওকত আলী, বিসিএসআইআর এর সচিব  তরিক, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইলিয়াস হোসেন, উপজেলা চেয়ারম্যান  সোলায়মান বিশ্বাসসহ বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১