আপডেট : ২২ September ২০২০
কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নে জামাইয়ের এলাপাতাড়ি ছুরিকাঘাতে শ্বশুর নিহত হয়েছে এবং শ্বাশুড়িতে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার দিবাগত রাতে ভারুয়াখালী ইউনিয়নে মসরফপাড়ায় এ ঘটনা ঘটে। ঘাতক মিজানুর রহমান পলাতক রয়েছে। নিহত শ্বশুরের নাম নুরুল কবির এবং শ্বাশুড়ি নুর জাহান। ঘটনার বিবরণে জানা গেছে,ভারুয়াখালী ইউনিয়নে ৪ নং ওয়ার্ডের নুর কবিরের মেয়ে জেরিন আক্তারের সাথে বিয়ে হয় স্থানীয় মিজানুর রহমানের। তাদের ঘরে ছয় মাসের একটি শিশু সন্তান রয়েছে। মিজান এক সময় বিদেশে ছিল। পরে সেখান থেকে ফিরে এসে স্ত্রীর কাছে থাকা স্বর্ণ বিক্রি করে খরচ করে ফেলে। পরে স্ত্রীর বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপ দিতে থাকে। সে জন্য জেরিন তার বাপের বাড়িতে চলে যায়। এতে ক্ষিপ্ত হয়ে মিজানুর রহমান সোমবার রাতে স্ত্রীর বাপের বাড়িতে গিয়ে মারামারির ঘটনা ঘটায়। এক পর্যায়ে তার শশুর নুরুল কবির এবং শাশুড়ি নুর জাহানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। প্রচুর রক্তক্ষরণে শশুরের মৃত্যু হয় এবং শ্বাশড়িকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে নেওয়া হয়েছে। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত ওসি মাসুম খান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ঘাতক মিজানকে আটকের চেষ্টা চলছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১