বাংলাদেশের খবর

আপডেট : ২২ September ২০২০

শৈলকুপায় সাপের কামড়ে শিশুর মৃত্যু, দুই মাসে মৃত্যু ১১ জনের


শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় বিষধর সাপের কামড়ে সুমাইয়া আক্তার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার পৌর এলাকার সাতগাছি গ্রামে এ ঘটনা ঘটেছে। শিশুটি ওই গ্রামের সুজান মন্ডলের মেয়ে ও সাতগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। এ নিয়ে এই উপজেলায় গত দুই মাসে সাপের কামড়ে যুবক, গর্ভবতী নারী ও শিশুসহ ১১ জনের মৃত্যু হলো।

নিহতের মা মনি আক্তার জানান, রাতের খাবার শেষে স্বামী-সন্তান নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতের কোন সময়ে তার মেয়েকে সাপে কামড় দেয়। রাত ৪টার দিকে শরীরে যন্ত্রণা শুরু হলে গ্রাম্য ওঝা সাইফুল ইসলাম ও পরে একই গ্রামের নূর হকের কাছে ঝাড়ফুঁক করতে নিয়ে যায়। পরে অবস্থার অবন্নতি হলে শৈলকুপা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১