বাংলাদেশের খবর

আপডেট : ২২ September ২০২০

ফকিরহাটে ফ্রি-ল্যান্স ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধন

ফকিরহাটে ফ্রি-ল্যান্স ট্রেনিং প্রোগ্রামের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ ছবি : বাংলাদেশের খবর


বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন উদ্যোগে ফ্রি-ল্যান্স ট্রেনিং প্রোগ্রামের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা অডিটরিয়ামে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে আনুষ্ঠানিকভাবে এ প্রোগ্রামের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ। উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ট্রেইনার লাতিকুল খবির প্রিন্স, নাহিদুল ইসলাম প্রমূখ।

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, ফকিরহাট সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, অফিসার ইনচার্জ আবু সাঈদ মো: খায়রুল আনাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, একাডেমিক সুপারভাইজার মো: আসুদুজ্জামান, প্রোগ্রাম অফিসার শাহিনা আক্তার, ইউজিডিপি এর ইউডিএফ দিপংকর কুমার মল্লিক সহ অন্যান্যরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১