আপডেট : ২৪ September ২০২০
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৭২ জনে দাঁড়িয়েছে। এছাড়া, নতুন করে ১ হাজার ৫৪০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ৫৫ হাজার ৩৮৪ জনে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে বৃহস্পতিবার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ১০৩টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৩৮২টি এবং পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ১২ হাজার ৯০০টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৮ লাখ ৭৫ হাজার ৫৩৭টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১.৯৪ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৮.৯৫ শতাংশ। নতুন যে ২৮ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২১ এবং নারী ৭ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩ হাজার ৯৩৫ জন বা ৭৭.৫৮ শতাংশ এবং নারী ১ হাজার ১৩৭ জন বা ২২.৪২ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪৩ শতাংশ। এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ১৩9 জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬৫ হাজার ৯২ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭৪.৫৯ শতাংশ। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১