বাংলাদেশের খবর

আপডেট : ২৫ September ২০২০

নাতনীকে বাঁচাতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মুক্তিযোদ্ধার মৃত্যু


পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে শামসুল হক (৬৬) নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের কৈকুড়ী গ্রামে এ ঘটনাটি ঘটে। মৃত মুক্তিযোদ্ধা শামসুল হক ওই এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের পুকুরে তার ৭ বছরের নাতনী পড়ে যায়। এসময় তাকে পুকুরের পানিতে ডুবতে দেখে ওই মুক্তিযোদ্ধা শিশুটিকে বাঁচাতে পানিতে নামে। শিশুটিকে পানি থেকে উদ্ধার করে উপরে তুললেও তিনি পুকুরের পানিতে ডুবে যান। এতে ওই শিশুর কান্না ও চিৎকারে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই মুক্তিযোদ্ধাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মুক্তিযোদ্ধা শামসুল হককে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহম্মদ পুকুরের পানিতে ডুবে ওই মুক্তিযোদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১