আপডেট : ২৫ September ২০২০
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় চাপাতির কোপে সোহাগ মিয়া (৩৫) নামে এক প্রবাসী খুন হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার পাক হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। সোহাগ মিয়া পাক হাজীপুর গ্রামের মৃত হাজী আবদুল গণি মিয়ার ছেলে। পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, পাক হাজীপুর গ্রামে প্রবাসী সোহাগ মিয়ার বাড়িতে বুধবার গভীর রাতে চোর ঢুকলে টের পেয়ে সোহাগ মিয়া চোরকে ধাওয়া করে। এই সময় চোরের হাতে থাকা চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। বাড়িঘরের লোকজন তাকে মুমূর্ষ অবস্থায় নবীনগর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে সোহাগ মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করে গতকাল শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করে। ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, পুলিশ লাশ উদ্ধার করে জেলা মর্গে প্রেরণ করে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১