বাংলাদেশের খবর

আপডেট : ২৬ September ২০২০

ফকিরহাটে করোনা আক্রান্ত হয়ে স্বাস্থ্যকর্মীর মৃত্যু


বাগেরহাটের ফকিরহাট উপজেলার ডহর মৌভোগ গ্রামে করোনা আক্রান্ত হয়ে মিঠুন হীরা (২৬) নামের এক স্বাস্থ্য কর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে খুলনা কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিৎশ্বাস ত্যাগ করেন। সে ডহরমৌভোগ কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি পদে কর্মরত ছিলেন। সে উক্ত গ্রামের কালিদাশ হীরার ছেলে।

করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসিম কুমার সমাদ্দার।

মিঠুন হীরা করোনা শনাক্তের পর গত কয়েকদিন ধরে খুলনা কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তিনি মৃত্যুকালে স্ত্রী ও একপুত্র সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফকিরহাটে মোট করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১২জনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এ পর্যন্ত ফকিরহাটে করোনা শনাক্তের সংখ্যা ২০৫জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৯০জন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১