আপডেট : ২৬ September ২০২০
ডোপ টেস্টে পজেটিভ ২৬ পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে শনিবার জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম। রাজধানীর মিরপুর সেকশন-১০-এ ট্রাফিকের উপ-কমিশনারের নতুন কার্যালয় উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের বিশ্বাস এভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলে বাকিদের জন্য সুস্পষ্ট বার্তা যাবে যে আমরা কাউকে ছাড় দেব না।’ তিনি বলেন, ডিএমপির এমন উদ্যোগের ফলে অনেকে ভালো হয়েছে এবং এ রাস্তা থেকে ফিরে এসেছে। শফিকুল ইসলাম আরও জানান, পুলিশ সদস্য যারা মাদকের সাথে সম্পৃক্ত আছেন বা মাদক ব্যবসায়ীকে সহযোগিতা করছেন তাদের বিরুদ্ধে সরাসরি মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১