আপডেট : ২৭ September ২০২০
দেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৬১ জনে। এ ছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ১ হাজার ২৭৫ জনের দেহে। এ পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৫৯ হাজার ১৪৮ জন করোনা রোগী। আজ রোববার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সুস্থ হয়েছেন ১৭১৪ জন। শনাক্তের চেয়ে সুস্থতার হার বেশি। এতে খানিকটা স্বস্তির নিঃশ্বাস মানুষের। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৭০ হাজার ৪৯১ জন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১