বাংলাদেশের খবর

আপডেট : ২৮ September ২০২০

পূর্বধলায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত


'তথ্য অধিকার সংকটে হাতিয়ার, সংকটকালে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে' এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নেত্রকোণার পূর্বধলায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২০ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার উপজেলা পরিষদ কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম।

আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান, প্রকল্প কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান কর্মকর্তারা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১