আপডেট : ২৮ September ২০২০
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে সোমবার দুপুর ২টার সময় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সমাজ সেবক আলহাজ্ব রফিকুল আলম চুনু। অনুষ্ঠান পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা। এসময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলার নির্বাহী অফিসার সোহেল মারুফ ও আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১