বাংলাদেশের খবর

আপডেট : ২৮ September ২০২০

হালুয়াঘাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত


‘সংকটকালে তথ্য পেলে, জনগণের মুক্তি মেলে’ ও ‘তথ্য অধিকার সংকটে হাতিয়ার’- এ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের হালুয়াঘাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২০ পালিত হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় হালুয়াঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে হালুয়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিববৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিতকরণে যেসব কাজ করেন তা সভায় উপস্থাপন করেন।

আলোচনা সভায় সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম বলেন, সাংবাদিক ও জনগণের তথ্য জানার অধিকারকে নিশ্চিতকরণে সরকার ২০০৯ সালে তথ্য অধিকার আইন পাশ করেছে। তাই বিধি মোতাবেক আবেদনক্রমে এসব তথ্য জানা যাবে ২০ কার্যদিবসের মধ্যে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১