বাংলাদেশের খবর

আপডেট : ২৯ September ২০২০

কলারোয়ায় পানির হাউজে পড়ে শিশুর মৃত্যু


সাতক্ষীরার কলারোয়ায় হালিমা নামে ৩ বছরের এক শিশু সন্তান ধান ভিজানোর হাউজের পানিতে পড়ে মারা গেছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলার গাজনা গ্রামে এ ঘটনা ঘটে। 

পারিবারিক সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে শিশুটি ঐ হাউজের উপর উঠে খেলা করছিল। খেলার ফাঁকে এক সময় শিশুটি ওই হাউজের মধ্যে পড়ে পানিতে ডুবে যায়। পরে বাড়ির লোকজন শিশুটিকে উদ্ধার করে স্থানীয় সরসকাটি বাজারে এক ক্লিনিকে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১