বাংলাদেশের খবর

আপডেট : ২৯ September ২০২০

কালকিনিতে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু

কালকিনিতে সাপের কামড়ে নিহত ব্যবসায়ী আমিন হাওলাদার ছবি : সংগৃহীত


মাদারীপুরের কালকিনিতে বাড়ির পাশের জমিতে মাছ ধরতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে আমিন হাওলাদার(৩০) নামে এক চা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

আমিন হাওলাদার পৌর এলাকার পাঙ্গাশিয়া গ্রামের চানমিয়া হাওলাদারের ছেলে। তিনি পৌর এলাকার ডাকবাংলো চত্বরে চা বিক্রি করতেন।

বিষয়টি নিশ্চিত করে নিহতের চাচা আশরাফুর রহমান জানান, সোমবার রাতে পাঙ্গাশিয়া গ্রামের আমিন হাওলাদার বাড়ির পাশে জমিতে মাছ ধরতে গেলে তাকে বিষাক্ত সাপ কামড় দেয়। রাতে সে বাড়িতে গিয়ে অসুস্থতা বোধ করলে পরিবারের লোকজন তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কালকিনি থানার ওসি মো: নাসির উদ্দিন মৃধা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১