আপডেট : ২৯ September ২০২০
মাদারীপুরের কালকিনিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ (এমপি)’র দিক নির্দেশনায় পৌর আওয়ামী লীগ এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বিকালে কালকিনি কাঁচাবাজার চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালকিনি পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল বাশার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মীর গোলাম ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইফতেখার মাহমুদ রিমন, পৗর আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা চায়না খানমসহ স্থানীয় নেতৃবৃন্দ। আলোচনা শেষে প্রধানমন্ত্রীর সু-স্বাস্থ্য কামনা এবং দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত ও শেষে কেক কাটা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১