বাংলাদেশের খবর

আপডেট : ৩০ September ২০২০

কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা


কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল হাই বাবলু জানান, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটি দীর্ঘদিনের। আমি যখন ওই কমিটি ত্যাগ করে মহানগর আওয়ামী লীগের কমিটিতে চলে আসি তখনই ব্যক্তি উদ্যোগে ওই কমিটি বিলুপ্ত করার জন্য আবেদন করি। যার কারণে হয়তো কেন্দ্র থেকে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

তবে কবে নাগাদ নতুন কমিটি গঠন করা হবে তা সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১