বাংলাদেশের খবর

আপডেট : ৩০ September ২০২০

আত্রাইয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত


“আমরা সবাই সোচ্চার বিশ্ব হবে সমতার” শ্লোগানে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।

আজ বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে সামাজিক দুরুত্ব বজায় রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, ইউএনও মো. ছানাউল ইসলাম, এসিল্যান্ড আরিফ মুর্শেদ মিশু, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম ও মমতাজ বেগম, ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১