আপডেট : ০২ October ২০২০
রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুর এলাকা থেকে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ। আটককৃতরা হলো খোকন মিয়া (৩৫) ও দুলাল মিয়া(৩৬)। গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ৮ টার সময় গোপন সংবাদের ভিক্তিতে তাদের আটক করা হয়। উত্তরা পূর্ব থানা পুলিশের এস আই আল আরাফাত মিঠু জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমি সহ আমার ফোর্স সন্ধ্যা থেকে উত্তরা আব্দুল্লাহপুর এলাকায় অবস্থান করি। বি-বাড়িয়া থেকে আসা পরিবহনের দুই যাত্রীকে সন্দেহ হলে তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করি। তখন খোকন নামের একজনের কাছ থেকে ৪ কেজি ও দুলাল মিয়া নামের অপর যাত্রীর কাছ দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে উত্তরা পূর্ব থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে আটককৃতরা পেশাদার মাদকব্যবসায়ী। উত্তরা বিমানবন্দর জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার তাপস কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশের খবর প্রতিবেদককে জানান, আটককৃতদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১