বাংলাদেশের খবর

আপডেট : ০২ October ২০২০

চৌদ্দগ্রামে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়ন যুবদলের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন উপজেলা যুবদলের সভাপতি এম জাকারিয়া ছবি : বাংলাদেশের খবর


কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়ন যুবদলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছে উপজেলা যুবদল নেতৃবৃন্দ। এ উপলক্ষ্যে আজ শুক্রবার সকালে মুন্সিরহাট বাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদল সভাপতি এম জাকারিয়া।

প্রধান বক্তা ছিলেন মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম সওদাগর। মুন্সিরহাট ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের সহ-সভাপতি গোলাম এছাক, রফিকুল ইসলাম মোল্লা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মামুন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ জসিম, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রচার সম্পাদক মোঃ রিপন, মুন্সিরহাট ইউনিয়ন যুবদল নেতা মোঃ জাফর, স্বপন, কবির, মানিক, তাজুল ইসলাম, জামাল হোসেন, হিরণ, মোঃ মিজানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

এছাড়াও উপজেলা যুবদল নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন যুবদল নেতৃবৃন্দের সাথে আগামী দিনগুলোতে দলকে এগিয়ে নিতে মতবিনিময় অব্যাহত রেখেছেন।

সভায় বক্তারা বলেন, ‘শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার নির্দেশে চৌদ্দগ্রাম উপজেলা যুবদল সব সময় সক্রিয় ছিল এবং আছে। ভবিষ্যতেও সক্রিয় থেকে মানুষের কল্যাণে কাজ করবে যুবদল, ইনশাআল্লাহ’।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১