আপডেট : ০৩ October ২০২০
করোনা ও প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে খুলনার ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে নিয়মিতভাবে জীবিকা নির্বাহের উপকরণ প্রদান করে আসছে বাংলাদেশ নৌবাহিনী। এ ধারাবাহিকতায় বৃহস্পতিবার কমান্ডার খুলনা নেভাল এরিয়ার তত্ত্বাবধানে বানৌজা তিতুমীরে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে গরু, ছাগল, রিকশা ও ভ্যান বিতরণ করা হয়। আইএসপিআর জানায়, এ সময় অসহায় ও বিধবা নারীদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে সেলাই মেশিনও দেওয়া হয়। এর আগে বরগুনা জেলা, বাগেরহাটের মোংলা, সাতক্ষীরার শ্যামনগর ও খুলনার বিভিন্ন এলাকায় দরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য ও পরিধেয় বস্ত্রসহ বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করে নৌবাহিনী। উল্লেখ্য, দেশের সংকটময় এই পরিস্থিতি মোকাবেলায় প্রত্যন্ত অঞ্চলের ক্ষতিগ্রস্ত গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে বিভিন্ন সহায়তা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে নৌবাহিনী এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১