বাংলাদেশের খবর

আপডেট : ০৩ October ২০২০

মুন্সীগঞ্জে ওজু করতে গিয়ে ধর্ষণের শিকার ৭২ বছরের বৃদ্ধা


মুন্সীগঞ্জে ওজু করতে গিয়ে আওয়ামী লীগ নেতার ভাগনের ধর্ষণের শিকার হয়েছেন ৭২ বছরের এক বৃদ্ধা। শুক্রবার রাতে মুন্সীগঞ্জ পৌরসভার পূর্ব-শীলমন্দি এলাকায় এঘটনা ঘটে। ভুক্তভোগী বৃদ্ধা চিকিৎসার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। অভিযুক্ত কাদের শেখ একই এলাকায় মৃত আমির শেখের পুত্র ও মুন্সীগঞ্জ শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর ভূইয়ার ভাগনে।

ভোক্তভোগী ও পুলিশ সূত্রে জানাযায়, ভোক্তভোগী বৃদ্ধা বুধবার রাতে এশার নামাজ পরার জন্য ওজু করতে ঘর থেকে বের হয়। এ সময় এলাকার চিহ্নিত মাদকসেবী কাদের তার মুখে কাপর চেঁপে ধরে ধর্ষণ করে। পরে বৃদ্ধার ছেলেদের হত্যার হুমকি দিয়ে একই রাতে আবারো অভিযুক্ত কাদের ১০টি ডিম ও ১শত টাকা বৃদ্ধাকে ঘটনাকে দামাচাঁপা দিতে বলে। সকালে শারীরিক অবস্থা খারাপ বৃদ্ধার মুন্সীগঞ্জ পৌরসভায় কর্মরত তার নিকট আত্মীয়র কাছে বিষয়টি জানায়। পরে বিষয়টি পৌর মেয়রকে জানালে মেয়র পাশে থাকার আশ্বাস দিয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার পরার্মশ দেয়।

শনিবার দুপুরে ধর্ষনের ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় ভোক্তভোগী বৃদ্ধা বাদী হয়ে অভিযোগ দায়ের করেছে।

এদিকে ভোক্তভোগী ওই বৃদ্ধা থানায় অভিযোগ দায়ের ও চিকিৎসার জন্য বাড়ি থেকে বের হওয়ার পরও অভিযুক্ত পথ রোধ ও হুমকি প্রদান করে। পরে সদর থানা পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আনিচুর রহমান জানান, ধর্ষণের অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে আটকের জন্য সর্বাত্মক চেষ্টা চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১