আপডেট : ০৪ October ২০২০
রাজধানীর তুরাগের তিনটি ওয়ার্ডের ছোট বড় সকল রাস্তার এক মাত্র যানবাহন নিষিদ্ধ অটোরিকশা। রাস্তাঘাটের বেহাল দশার কারনে পায়ে চালিত রিকশা নেই বললেই চলে। প্রশাসনের কাগজেপত্রে নিষিদ্ধ হলেও অটোরিকশার দখলে এখন তুরাগ এলাকা। দিনে কি বা রাতে পুলিশের নাকের ঢগাতেই চলছে সরকার ঘোষিত এসব নিষিদ্ধ যানবাহন। এ জন্য প্রভাবশালী মহলকে অটোরিকশা চালকেরা মাসিক ১০০০ থেকে ১৫০০ টাকা চাঁদা দিয়ে নিচ্ছে টোকেন। জানা গেছে, জনপ্রতিনিধি, ক্ষমতাসীন দলের ভুঁইফোড় সংগঠনের নেতা এমনকি এক শ্রেণির অসাধু পুলিশকে চাঁদা দিয়ে তুরাগে নির্বিঘ্নে চলছে অনুমোদনহীন এ যান। তবে পুলিশের দায়িত্বশীল কর্মকর্তার ভিন্ন কথা, এ টাকার কোন ভাগ পান না সংশ্লিষ্ট কেউ। তুরাগের তিনটি ওয়ার্ডকে আনুপাতিক হারে হিসেব করে দুটি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে এই নিষিদ্ধ অটো রিকশা। শুধুমাত্র তুরাগ থানা এলাকার কামারপাড়া, খালপাড়, বাউনিয়া, রানা ভোলায়, ফুলবাড়িয়া, বাবনারটেক, দিয়াবাড়ি এলাকায় টোকেনের মাধ্যমে চলছে ৪ থেকে ৫ হাজারের ও বেশি অটোরিকশা। ৫৩ নং ওয়ার্ডে অটো রিকশা নিয়ন্ত্রনের দায়িত্বে আছে স্বপন নামের খোদ এক ওয়ার্ড কাউন্সিলরের পুত্র। অন্যদিকে কামারপাড়া এলাকার অটো রিকশা নিয়ন্ত্রণ করছে দলীয় পরিচয়দানকারী ফারুকের নিয়ন্ত্রণাধীন সিন্ডিকেট। উত্তরা রিকশা মালিক ঐক্য পরিষদের একাধিক ব্যাক্তি জানান, আমাদের বৈধ ব্যবসায় ধস নেমে গেছে। পায়ে চালিত রিকশা চালকেরা এই অটোরিকশার দাপটে কোনঠাসা হয়ে পড়েছে। অনেক রিকশা ব্যবসায়ী পথে বসেছেন। এই অবৈধ অটো রিকশার বিষয়ে একাধিক দপ্তরে অভিযোগ দায়ের করেও কোনো সমাধান পাইনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১