বাংলাদেশের খবর

আপডেট : ০৪ October ২০২০

মধুপুরে স্বামীকে কুপিয়ে স্ত্রীর আত্মহত্যার চেষ্টা


টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায় স্বামী সুমনকে (৩৮) কুপিয়ে বিষপান করেছেন স্ত্রী সাবিনা বেগম (৩০)। আজ রোববার ভোরে মধুপুর পৌরসভা এলাকার দামপাড়ায় এ ঘটনা ঘটে। এরপর স্থানীয়রা স্ত্রী সাবিনাকে আটকে একটি গাছে বেঁধে রাখে।

গুরুতর আহত অবস্থায় সুমনকে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সুমন দামপাড়ার আবদুল মজিদের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালক।

সুমন ও সাবিনার দাম্পত্য জীবনে এক মেয়ে (৫) ও আট মাস বয়সী ছেলে সন্তান রয়েছে।  

মধুপুর থানার  ওসি তারিক কামাল আজ বিকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

সুমনের পারিবারিক সূত্র জানায়, সাবিনা বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীন আচরণ করছেন। সুমনের এক ভগ্নিপতির দিকে বিক্ষুব্ধ হয়ে বটি ছুঁড়ে মারার ঘটনাও ঘটিয়েছেন কয়েকদিন আগে।

স্থানীয়রা জানান, গত ঈদুল আজহার আগে সাবিনার সঙ্গে সুমনের ভগ্নিপতি আপত্তিকর আচরণ করার পর থেকে অসংলগ্ন আচরণ শুরু করেন। এ নিয়ে পরিবারের মধ্যে অশান্তি চলছিল। রোববার ভোরে ঘুম থেকে উঠার আগে স্বামীর ওপর বটি নিয়ে চড়াও হন সাবিনা। মাথাসহ দেহের বিভিন্ন স্থানে তিন-চারটি কোপ দেন তিনি। চিৎকার শুনে পরিবার ও স্থানীয়রা ছুটে এসে সাবিনাকে আটক করে গাছে বেঁধে রাখে আর সুমনকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক মমেক হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

এদিকে খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গিয়ে সাবিনাকে উদ্ধার করে মধুপুর থানা পুলিশ।  

মধুপুর থানার ওসি তারিক কামাল  জানান, সুমনের স্ত্রী সাবিনা ঘাস নিধনের বিষপান করেছেন। পুলিশি সহায়তায় সাবিনাকে হাসপাতালে নেওয়া হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১