বাংলাদেশের খবর

আপডেট : ০৪ October ২০২০

সারিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতে দুই মিল মালিককে জরিমানা


বগুড়ার সারিয়াকান্দিতে চুক্তিবদ্ধ হয়েও সরকারী গুদামে চাল সরবরাহ না করে মজুদ রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুই মিল মালিকের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চালের বাজার স্থিতিশীল রাখতে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মিয়া রোববার দুপুরে হাটফুলবাড়ীতে অভিযান পরিচালনা করেন।

এসময় তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেসার্স ছামিনা চাউল কলের প্রোপাইটর মো. মামুনুর রশিদের কাছ থেকে ১০ হাজার টাকা এবং মেসার্স ভাই ভাই চাউল কলের প্রোপাইটর মো. জহুরুল ইসলামের কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এর আগে, তিনি সারিয়াকান্দি পৌর বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহান শাহ্ হোসেন তার সাথে ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১