আপডেট : ০৫ October ২০২০
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটশিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ২৫ আসামির আনুষ্ঠানিক বিচার শুরু হচ্ছে আজ। আজ সোমবার সকালে ২২ আসামিকে কাশিমপুর কারাগার থেকে আদালতে নেয়া হয়েছে। দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মোঃ কামরুজ্জামানের আদালতে আবরারের বাবা বরকত উল্লাহ সাক্ষ্য দেবেন। ২০শে সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ঠিক থাকলেও, মামলার বাদী আবরারের বাবা অসুস্থ থাকায় সাক্ষ্য গ্রহণের জন্য আজকের দিন ঠিক করে আদালত। গত ১৫ই সেপ্টেম্বর ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। এর মধ্যে তিনজন পলাতক, আর ২২ আসামি কারাগারে। উল্লেখ্য, ফেসবুকে স্ট্যাটাস দেয়ার জেরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ই অক্টোবর রাতে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় নিহতের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে চকবাজার থানায় ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১