আপডেট : ০৫ October ২০২০
হবিগঞ্জের চুনারুঘাটে রাতভর মা ও মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুই যুবক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সোমবার বিকেলে তারা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ জবানবন্দি দেয়। পরে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- ওই উপজেলার জিদর গ্রামের শফিক মিয়ার ছেলে মামলার প্রধান আসামি শাকিল মিয়া ও একই গ্রামের রেজ্জাক মিয়ার ছেলে হারুন মিয়া। এর আগে রোববার বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, শুক্রবার রাতে চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের পাহাড়ি এলাকা গরমছড়ি ফরেস্ট মাজার সংলগ্ন একটি বাড়িতে আসে একদল যুবক। প্রথমে যুবকরা দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে মা ও মেয়েকে জিম্মি করে স্বর্ণালংকার ও গরু নিয়ে যায়। তারা ডাকাতি করে চলে যাওয়ার সময় মা ও মেয়ের মুখ বেঁধে ধর্ষণ করে। এতে অজ্ঞান হয়ে পড়েন মা ও মেয়ে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে তারা চিৎকার করেন। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ইউপি সদস্যকে জানান। চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক ধাম জানান, এ ঘটনায় শনিবার রাতে ৩ জনের নাম উল্লেখসহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী মা। পুলিশ রোববার সাঁড়াশি অভিযান চালিয়ে প্রধান আসামিসহ ২ জনকে গ্রেফতার করে। অপর আসামিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ভিকটিমদের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। এদিকে গ্রেফতারকৃতরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১